প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

শেষ রক্ষা হলো না হবিগঞ্জের সাবেক এমপি মজিদের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ণ
শেষ রক্ষা হলো না হবিগঞ্জের সাবেক এমপি মজিদের

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খানকে গ্রেফতার করা হয়েছে।

Manual6 Ad Code

গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Manual4 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সাবেক এমপি আব্দুল মজিদ খানকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। ডিএমপি পুলিশ আমাদের অবগত করলে তাকে আনার জন্য পুলিশের একটি টিমকে ঢাকায় পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের মধ্যে তাকে নিয়ে আসা হবে। ওসি বলেন- গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৯ মার্ডার মামলার ২ নম্বর আসামী তিনি।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code