হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে যৌথবাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’অভিযানে বাহুবল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঈমান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
Manual2 Ad Code
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে স্নানঘাট বাজারে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ঈমান আলী উপজেলার স্নানঘাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
Manual6 Ad Code
তিনি জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধি মামলা রয়েছে। রাতেই তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, অপর আরেক অভিযানে সাবেক জেলা ছাত্রলীগ নেতা সোহাগ মিয়াকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের রেজু মিয়ার ছেলে।
Manual3 Ad Code
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির জানান, গ্রেপ্তারকৃত ঈমান আলী ও সোহাগ মিয়া শহরের বৈষম্যবিরোধি মামলার আসামী। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।