সুনামগঞ্জে যুবলীগ কর্মীকে বাঁচাতে গিয়ে পদ হারালেন যুবদল নেতা
সুনামগঞ্জে যুবলীগ কর্মীকে বাঁচাতে গিয়ে পদ হারালেন যুবদল নেতা
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
সুনামগঞ্জ সংবাদদাতা:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এমএ শহীদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
Manual1 Ad Code
গতকাল রোববার (২৪ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানা গেছে।
Manual1 Ad Code
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এমএ শহীদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত এমএ শহীদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদ মিয়া মিজানকে বিএনপিপন্থি ও তার লোক বলে দাবি করে থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। পরে শহীদের নেতৃত্বে মধ্যনগর বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়।
Manual4 Ad Code
অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম মজনুর লোকজন এ ঘটনায় উপজেলা সদরে পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন। এ নিয়ে দুপক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপি অফিস ও এমএ শহীদের ব্যক্তিগত অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।
এ নিয়ে উভয়পক্ষে তীব্র উত্তেজনা দেখা দিলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় বাজার ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ মিছিল নিষিদ্ধ করে শনিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।