প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, অর্ধশত আহত

editor
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, অর্ধশত আহত

Manual4 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) রাতে উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনাথপুর গ্রামের এলকাছ মিয়া ও ইদ্রিছ মিয়া গোষ্ঠীর লোকজনের সঙ্গে একই গ্রামের মো. মুরছালিন মিয়া, মনছুর উদ্দিন ও ইয়াস উদ্দিনসহ চার গোষ্ঠীর লোকজনের (মড়লবাড়ির) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা বিচার শালিসের মাধ্যমে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি। এতে ক্ষুব্ধ হন এলকাছ মিয়া গোষ্ঠীর লোকজন।

Manual6 Ad Code

এ নিয়ে মঙ্গলবার বিকেলে এলকাছ মিয়া গোষ্ঠীর মহিলারা প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ্য করে গালিগালাজ করলে তর্কে জড়িয়ে পড়েন তারা। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে হামলা করে। হামলায় অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code