প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

ঢাকা-সিলেট মহাসড়কে ঝরল তাবলীগ জামাতের দুই সদস্যের প্রাণ

editor
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ণ
ঢাকা-সিলেট মহাসড়কে ঝরল তাবলীগ জামাতের দুই সদস্যের প্রাণ

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় ঘটনাস্থলেই তাবলীগ জামায়াতে দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহতরা হলেন জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো: মারুফ (৩৮)।

পুলিশ জানায়- বাহুবল থানাধীন ৩নং সাতকাপন ইউপিস্থ চলিতাতলা জামে মসজিদে তাবলীগ জামায়াতে আসেন তারা। সকালে টমটম গাড়ী যোগে চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে বাহুবল থানাধীন আদিত্যপুর মসজিদে যাওয়ার জন্য রওয়ানা দিয়া সকাল ৯ টায় বাহুবল থানাধীন ৩নং সাতকাপন ইউনিয়নের অন্তর্গত আদিত্যপুর ঈদগাহ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কের উপর পৌছলে টমটম চালক রাস্তা ক্রসিং করার সময় সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-২২-৯৪১৮) টমটম গাড়ীর পিছনে স্বজোরে ধাক্কা দিলে টমটম গাড়ীটি দুমড়ে-মুছড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল আধাঘন্টা বন্ধ থাকে।

Manual4 Ad Code

আহত টাঙ্গাইল জেলার জেলার আল-মামুন (৬৫), টমটম চালক উপজেলার মানিকা বাজার এলাকার বাচ্চু মিয়া (৩০)কে বাহুবল হাসপাতালে প্রেরন করে স্থানীয় লোকজন।

Manual6 Ad Code

খবর পেয়র বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার যানচলাচল স্বাভাবিক করেন। দূর্ঘটনায় কবলিত ট্রাক ও টমটম গাড়ী শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়ে যায়।
বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code