প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

মাধবপুরে মাদকসহ দুই যুবক আটক

editor
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
মাধবপুরে মাদকসহ দুই যুবক আটক

Manual3 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ২৬ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১ টার দিকে এএসআই (নিরস্ত্র) আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার হালুয়াপাড়া এলাকার শেওলিয়া ব্রীজের উত্তর পাশে অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদসহ মো. তানভীর (২০) এবং মো. জিহাদ(১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হল- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. তানভীর মিয়া এবং নরসিংদী জেলার রায়পুরা থানার বীরগাঁও গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. জিহাদ।

Manual3 Ad Code

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code