প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে বিএনপি কার্যালয় অগ্নি সংযোগ : আ.লী নেতা গ্রেফতার

editor
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ণ
সিলেটে বিএনপি কার্যালয় অগ্নি সংযোগ : আ.লী নেতা গ্রেফতার

Manual2 Ad Code

জগন্নাথপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় করা মামলায় মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ খান (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual3 Ad Code

সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইতি পূূর্বে জগন্নাথপুর – সিলেট সড়কের পার্শ্বের বহু সরকারী গাছ চুরি করে কেটে বিক্রি সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রোববার সন্ধ্যার দিকে উপজেলার ৩ নং মিরপুর ইউনিয়নের রতিয়ারপাড়ায় নিজ বাড়ি থেকে সাজ্জাদ খানক গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মাছিম খানের ছেলে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা জানান, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাজ্জাদ খানকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগ আনা হয়। এ পর্যন্ত মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code