প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পারভেজ হত্যার বিচার দাবিতে শ্রীমঙ্গলে ছাত্রদলের সমাবেশ

editor
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ণ
পারভেজ হত্যার বিচার দাবিতে শ্রীমঙ্গলে ছাত্রদলের সমাবেশ

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়েরটেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম সংগঠক জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং বিচারের জানিয়ে শ্রীমঙ্গলে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের কলেজ সড়ক, চৌমুহনা চত্বর, স্টেশন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন প্রাঙ্গনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয় ।

এতে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতা বদরুজ্জামান রুহেল, আলামিন হোসেন, তুষার আহমেদ শাহিন,মো. জামাল হোসেন, পৌর ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম নূর, মো. শাহাদাত হোসেন আকাশ, কলেজ ছাত্রদল নেতা মো. সামাদ খান, মো. মোবারক হোসেন, মো. আরমান হোসেন নিয়াজ, মো. রায়হান শিকদার, মো. জুবায়েরসহ ছাত্রদলের নেতা কর্মীরা।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code