প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

তাহিরপুরের ইউপি চেয়ারম্যান আজাদ ঢাকায় গ্রেফতার

editor
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ণ
তাহিরপুরের ইউপি চেয়ারম্যান আজাদ ঢাকায় গ্রেফতার

Manual2 Ad Code

তাহিরপুর সংবাদদাতা:
তাহিরপুর উপজেলার এক ইউপি চেয়ারম্যান রাজধানী ঢাকায় গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানের নাম মো. আজাদ হোসাইন (৫২)।

Manual7 Ad Code

তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারমন এবং বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

Manual5 Ad Code

জানা যায়, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১১ সদস্য সহ তাকে গ্রেফতার করে ডিএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আজাদ সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code