প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

আজমিরীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

editor
প্রকাশিত মে ৩, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
আজমিরীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

Manual3 Ad Code

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের মামলায় মানিক মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

Manual6 Ad Code

গতকাল শুক্রবার (২ মে) দুপুরে পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মানিক মিয়া পৌরসভার আজিমনগর লম্বাহাটির নতুন বাড়ি এলাকার বাসিন্দা মৃত বুইদ্ধা মিয়ার পুত্র।

Manual1 Ad Code

পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় মাতৃহীন শিশুর বুদ্ধি প্রতিবন্ধী পিতা ঘরে না থাকার সুযোগে মানিক মিয়া তার বসত ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। ঘরে ফেরার পর বিষয়টি আঁচ করতে পারেনি বুদ্ধি প্রতিবন্ধী পিতা।

বেশ কয়েকদিন পর বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে শিশুর চাচা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় এই বিষয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান চালিয়ে মানিক মিয়াকে আটক করে।

Manual1 Ad Code

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, শুক্রবার সকালে শিশুর চাচা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর পরপরই আমরা অভিযান চালিয়ে মানিক মিয়াকে আটক করি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code