প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

খালেদা জিয়া-জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে ফেঞ্চুগঞ্জে মিছিল

editor
প্রকাশিত মে ৬, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
খালেদা জিয়া-জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে ফেঞ্চুগঞ্জে মিছিল

Manual5 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে সোমবার রাতে দক্ষিন ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও বাজারে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালের নেতৃত্বে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল বাজার প্রদক্ষিন শেষে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মইন উদ্দিনের সভাপতিত্বে এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।

Manual5 Ad Code

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ছুটন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরপিন ফয়সল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম পাপলু, নাইমুল করিম খসরু, হুসেন আহমদ খান ইরন, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খালেদুজ্জামান খালেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান উদ্দিন চেয়ারম্যান, হাকিম উদ্দিন কয়সর, সহ সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, জুবের আহমদ মেম্বার, এহসান সাহেদ, ফয়সল আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য লুতফুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুবের আহমদ, আব্দুল আহাদ কয়েস, রুজেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাস, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জুবেরুল ইসলাম জুলিয়ান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজেল আহমদ, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তারেক আহমদ খান, মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী রাসেল, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক টুটুল আহমদ, রিমন হাসান রিমু, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ আক্তার হোসেন ময়না, ওলিদ আহমদ সেন্টু, সৌদিআরব প্রাদেশিক বিএনপির সদস্য সচিব নকিবুজ্জামান নকিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মারুফ শাহজাহান সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলও শ্রমিক দলের নেতাকর্মীরা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code