প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে মাতলামি করতে বাঁধা দেয়ায় খুন

editor
প্রকাশিত মে ৭, ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে মাতলামি করতে বাঁধা দেয়ায় খুন

Manual4 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে মাতলামি করতে বাঁধা দেয়ায় মাদসাক্ত যুবকের হাতে মো. আল মোবিন (৫৫) নামের এক প্রতিবেশী খুন হয়েছেন। নিজ বাড়ি থেকে আটক নিহত মোবিন পৌর শহরের পূর্ব তেঘরিয়ার মৃত শামসুল হকের ছেলে। বর্তমানে পরিবার সহ তারা নতুনপাড়ায় বসবাস করছেন। ঘটনার পর ঘাতক হৃদয় বণিক (৩০) তার নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, বখাটে হৃদয় বণিক মাদকাসক্ত। নেশা করে এলাকায় গালিগালাজ অসামাজিক কাজ করা তার নিত্যদিনের স্বভাব। মঙ্গলবার বিকেলে নতুনপাড়া এলাকায় নিহতের বাড়ির সামনে এসে খারাপ ভাষায় গালিগালাজ করলে বাঁধা দেন মোবিন। এতে ক্ষিপ্ত হয়ে মোবিনকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে সে।

Manual7 Ad Code

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। এদিকে ঘটনার পর ঘাতক হৃদয় নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে। খবর পেয়ে দীর্ঘ দু ঘন্টার অভিযানে পুলিশ তাকে আটক করে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code