প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

নবীগঞ্জে নিজের প্রাণ নিলেন গৃহবধূ

editor
প্রকাশিত মে ১৪, ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ণ
নবীগঞ্জে নিজের প্রাণ নিলেন গৃহবধূ

Manual5 Ad Code

নবীগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কোনা বনগাঁও গ্রামে জয়গুন বিবি (৫০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে বিষপান করলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জয়গুন বিবি ওই গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী।

Manual7 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের কোনা,বনগাওঁ গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী জয়গুন বিবি মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে বিষপান করে। তখন বাড়ির লোকজন তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ সুরতহাল রিপোর্টের পর পোষ্টমর্টেমের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code