প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে আ.লীগ নেতার বাসায় কাজের মেয়ের ঝুলন্ত দেহ

editor
প্রকাশিত মে ১৪, ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ
সুনামগঞ্জে আ.লীগ নেতার বাসায় কাজের মেয়ের ঝুলন্ত দেহ

Manual1 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়ায় আওয়ামী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল আলম নিক্কুর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় এক কাজের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) বেলা ১ টায় দুইতল বাসার জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ১৮ বছর বয়সী চম্পার মরদেহ উদ্ধার করে পুলিশ। চম্পা দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর গ্রামে বাদশা মিয়ার মেয়ে।

Manual2 Ad Code

মেয়েটির পরিবার জানায়, বছর তিনেক সময় ধরে আওয়ামী নেতা রেজাউল আলম নিক্কুর বাসায় কাজ করতেন চম্পা বেগম। গৃহস্থালি কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগ নেতার ছেলের বউ ও সন্তানেরা কাজের মেয়ে চম্পাকে মারধোর করতেন বলে অভিযোগ রয়েছে। নির্যাতনের কারনে ৬ মাস পূর্বে বাড়িতে চলে গেলেও পরিবারের লোকজনে চাপে আবারও কাজে আসেন চম্পা বেগম। বুধবার (১৪ মে) সকালে জানানো হয় চম্পা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

Manual5 Ad Code

পরিবারের দাবি চম্পাকে আত্মহত্যা নয় বরং নির্যাতনের মাধ্যমে তাঁকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আওয়ামী লীগ নেতার পরিবারের কেউ জড়িত থাকতে পারে বলে দাবি নিহতের বাবা বাদশা মিয়ার। এই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের বিচারের দাবি করেন তিনি।

Manual1 Ad Code

এদিকে ঘটনার রহস্য উদঘাটন করতে কাজ করছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code