প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

জগন্নাথপুরে ফসলি জমিতে যুবকের লাশ

editor
প্রকাশিত মে ১৭, ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ণ
জগন্নাথপুরে ফসলি জমিতে যুবকের লাশ

Manual7 Ad Code

জগন্নাথপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘাস কাটার জন্য এসে সৈয়দুল ইসলাম (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের ফসলি জমি থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সৈয়দুল ইসলাম মেঘারকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সৈয়দুল ইসলাম ঘাস কাটার জন্য রৌয়াইল গ্রামে আসেন। পরে বিকেল পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে রৌয়াইল গ্রামে ফসলি জমিতে তার গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সৈয়দুলের বাবা ইউনুস মিয়া বলেন, ‘আমার ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমি জড়িত ব্যক্তিদের বিচার চাই। আমি মামলা করব।’

Manual6 Ad Code

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের মাথায় আঘাত, গলায় কাটা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাঁচি উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শনিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code