প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

দাসপাড়া থেকে দুইজনকে ধরল পুলিশ

editor
প্রকাশিত মে ২০, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ
দাসপাড়া থেকে দুইজনকে ধরল পুলিশ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের সামনে একটি পিকআপে অভিযান পরিচালনা করে ভারতীয় ৫ হাজার ৫১০ পিস Skin Shine ক্রিমসহ এই দুইজনকে আটক করে শাহপরাণ থানা পুলিশ।

Manual3 Ad Code

জব্দ করা পণ্যের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ১২ হাজার ২০০ টাকা বলে জানায় পুলিশ। এছাড়া পিকআপের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়েরের মাধ্যমে আটক ব্যাক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code