প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

দোয়ারাবাজারে অভিমান করে নিজের প্রাণ নিলেন স্কুলছাত্রী

editor
প্রকাশিত মে ২৮, ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ণ
দোয়ারাবাজারে অভিমান করে নিজের প্রাণ নিলেন স্কুলছাত্রী

Manual3 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রী মায়মুনা আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। নিহত মায়মুনা আক্তার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাও গ্রামের জসিম উদ্দিনের মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (২৭ মে) দুপুরে নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

পুলিশ, পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার স্কুল ফাঁকি দিলে মা আছমা বেগম মায়মুনাকে বকাঝকা করেন। এতে অভিমান করে নিজঘরে থাকা কীটনাশক পান করে মায়মুনা। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহত স্কুলছাত্রী মায়মুনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code