প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

যুদ্ধ বিরতি নয়, ‘প্রকৃত সমাপ্তি’ চান ট্রাম্প

editor
প্রকাশিত জুন ১৭, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ
যুদ্ধ বিরতি নয়, ‘প্রকৃত সমাপ্তি’ চান ট্রাম্প

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তিনি এই সংঘাতের একটি ‘প্রকৃত সমাপ্তি’ চান, কেবল যুদ্ধবিরতি নয়। মঙ্গলবার (১৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

ইরানের পক্ষ থেকে মার্কিন স্বার্থের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তারা আমাদের লোকজনের ওপর কিছু করে, আমরা এর কঠোরভাবে জবাব দেব। তিনি আরও যোগ করেন, তখন সব বাধা উঠে যাবে… আমার মনে হয় তারা জানে আমাদের সেনাদের স্পর্শ করা উচিত নয়।

Manual7 Ad Code

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি যুদ্ধবিরতি চাই না, আমি চাই একেবারে শেষ। সম্পূর্ণরূপে হাল ছেড়ে দেওয়াও ঠিক আছে।

এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘাত চলছে তা আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে মনে করছেন নিউইয়র্কভিত্তিক সুফান সেন্টারের জ্যেষ্ঠ গবেষক কলিন ক্লার্ক। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এ মুহূর্তে অনেক সামরিক শক্তি ইসরায়েলকে সহায়তা করার জন্য পাঠাচ্ছে। তাই আমার ধারণা, ইরান ও ইসরায়েলের এ সংঘাত আমাদের আরও কিছু সময়ের জন্য দেখতে হবে।’

গত শুক্রবার ইসরায়েলের হামলার জবাবে ইরান এই প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইসরায়েলের চালানো এ হামলায় সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষসহ কয়েক ডজন ইরানি নিহত হয়েছেন।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code