প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

দোয়ারাবাজারে যে অপরাধে আটক হলেন সুমন ও ইব্রাহিম

editor
প্রকাশিত জুন ২১, ২০২৫, ০১:৩৭ অপরাহ্ণ
দোয়ারাবাজারে যে অপরাধে আটক হলেন সুমন ও ইব্রাহিম

Manual4 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি’ ব্র্যান্ডের ৯ বোতল বিদেশি মদসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের জহুর আলীর ছেলে সুমন মিয়া (১৯) এবং পার্শ্ববর্তী রহিমেরপাড়া গ্রামের ইজার আলীর ছেলে ইব্রাহিম আলী (২০)। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য ১০ হাজার টাকা।

Manual3 Ad Code

পুলিশ জানায়, দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের দিক নির্দেশনায় শনিবার (২১ জুন) ভোর রাত ১টা ৩০ মিনিটের সময় উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের গৌছ আলীর বাড়ির পেছনে তার বক্স দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে উপরোক্ত আসামিদ্বয়কে মদসহ আটক করা হয়। সঙ্গীয় ফোর্সসহ উক্ত মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার থানার এস আই মনিরুল ইসলাম।

ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code