প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ইরানের সামনে কী কী বিকল্প আছে?

editor
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০৫:০৫ অপরাহ্ণ
ইরানের সামনে কী কী বিকল্প আছে?

Manual2 Ad Code

প্রজন্ম ডেস্ক:

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর এখন তেহরানের সামনে পাল্টা পদক্ষেপমূলক কী বিকল্প আছে, তা নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধে কঠোর কোনও পদক্ষেপ নিতে গেলে ওয়াশিংটনের পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে।

Manual7 Ad Code

 

সমকালীন যুদ্ধনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ জ্যাঁ-মার্ক রিকলি বলেন, ইরানের সামনে সম্ভাব্য ‘প্রতিক্রিয়ার একটি বিস্তৃত পরিসর’ আছে।

তিনি বলেন, প্রথম বিকল্প হলো কোনো প্রতিক্রিয়া না দেখানো—তিনি মনে করেন ‘ইরানের ভাবমূর্তি ও অভ্যন্তরীণ অবস্থানের জন্য অত্যন্ত ক্ষতিকর’ হবে এটি। দ্বিতীয় বিকল্প হতে পারে, যুক্তরাষ্ট্রের স্বার্থ বা সম্পদের ওপর পাল্টা আঘাত হানা।

Manual6 Ad Code

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রিকলি বলেন, ‘‘সম্ভবত এমন কিছু প্রতিক্রিয়া দেখা যাবে, যা এই দুই চরম অবস্থার মাঝামাঝি কিছু হবে। তবে সমস্যা হচ্ছে—ইরানকে এমন পথ খুঁজতে হবে, যাতে আমেরিকা সামরিকভাবে পুরোপুরি জড়িয়ে না পড়ে। কারণ, যদি যুক্তরাষ্ট্র তার পুরো সামরিক শক্তি ব্যবহার করে, তাহলে ইরানের পক্ষে টিকে থাকা অসম্ভব।’’

Manual7 Ad Code

জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির বৈশ্বিক ঝুঁকিবিষয়ক এই প্রধান বলেন, ২০২০ সালে ইরান যেভাবে জেনারেল কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে আগে থেকেই সতর্ক করে দিয়ে ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল, সেই উদাহরণও সামনে রাখা যেতে পারে।

তিনি বলেন, ‘‘তারা কি আবার তেমন কিছু করবে? সেটা সম্ভব। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন।’’

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code