অগ্নিকান্ডের এই ঘটনাকে দুর্ঘটনা বলতে চাচ্ছেন না সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের দরিদ্র কৃষক আসিদ আলী। পূর্ব শত্রুতার জের ধরে কেউ ঘরে আগুন দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে দাবি তার।
Manual2 Ad Code
স্থানীয় সূত্র জানায়, রবিবার স্ত্রী ও সন্তান নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান আসিদ আলী। সোমবার ভোররাতে ঘরে আগুন লাগার বিষয়টি টের পান প্রতিবেশিরা। অগ্নিকান্ডের বিষয়টি আসিদ আলীকে ফোনে জানান তার ছোটভাই আবদুল হান্নান।
Manual5 Ad Code
আসিদ আলী জানান, পূর্ব শত্রুতার জের ধরে কেউ ঘরে আগুন দিয়ে থাকতে পারে। অগ্নিকান্ডে তার ৪-৫ লঅখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।