প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

এসএসসি: এগিয়ে সিলেট, পিছিয়ে হবিগঞ্জ

editor
প্রকাশিত জুলাই ১০, ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ণ
এসএসসি: এগিয়ে সিলেট, পিছিয়ে হবিগঞ্জ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
এবারের এসএসসি পরীক্ষায় জেলা ভিত্তিক মোট কৃতকার্যের সংখ্যা বিচারে এগিয়ে সিলেট। আর পিছিয়ে হবিগঞ্জ। সুনামগঞ্জ জেলা দ্বিতীয় এবং মৌলভীবাজারের অবস্থান তৃতীয়।
এবার সিলেট জেলায় মোট কৃতকার্য হয়েছেন ২৯ হাজার ৯৬৯ জন। এদের মধ্যে ছাত্র ১২ হাজার ৭০৭ ও ছাত্রী ১৭ হাজার ২৬২ জন।
সুনামগঞ্জে এবার মোট কৃতকার্য হয়েছেন ১৪ হাজার ৫৩৯ জন। এদের মধ্যে ছাত্র ৫ হাজার ৯৩১ জন ও ছাত্রী ৮ হাজার ৬০৮ জন।

Manual5 Ad Code

মৌলভীবাজারে মোট কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৭৮৮ জন। এদের মধ্যে ছাত্র ৫৪৯৮ জন ও ছাত্রী ৮ হাজার ২৯০ জন।

Manual3 Ad Code

আর হবিগঞ্জে মোট কৃতকার্য শিক্ষার্থী ১১ হাজার ৭৯৫ জন। এদের মধ্যে ছাত্র ৪ হাজার ৫৪৮ জন, আর ছাত্রী ৭ হাজার ২৪৭ জন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত ফলাফলের জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র দেখা যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটে এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code