বিএসএফের সাথে তর্কাতর্কি, গুলিতে প্রাণ গেলো দোয়ারাবাজারের যুবকের
বিএসএফের সাথে তর্কাতর্কি, গুলিতে প্রাণ গেলো দোয়ারাবাজারের যুবকের
editor
প্রকাশিত জুলাই ১২, ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) ভোররাত ১টার দিকে উপজেলার ভাঙ্গাপাড়া সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। নিহত যুবক শফিকুল উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঁঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর পুত্র।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, শনিবার ভোর রাতে শফিকুল ইসলামসহ ৬/৭ জনের একটি দল চোরাইপথে ভারত থেকে গরু আনতে যায়।
Manual3 Ad Code
এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে চোরাকারবারিদের উপর গুলি ছুড়লে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে তার সহযোগী চোরাকারবারিরা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।