দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত
দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত
editor
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫, ০১:২০ অপরাহ্ণ
Manual2 Ad Code
দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
Manual5 Ad Code
নিহত ব্যাক্তি দিরাই উপজেলার আজিম উদ্দিনের ছেলে হারিছ মিয়া (৩৫) এবং তার স্ত্রী আহত কাঞ্চন মালা (২৫)।
Manual5 Ad Code
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন ঘরের বেড়া দেয়ার কাজ করছিলেন হারিছ মিয়া। এ সময় হঠাৎ বিদ্যুতের একটি ছেঁড়া তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী কাঞ্চন মালাও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারিস মিয়াকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
Manual6 Ad Code
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’