প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার : দেবর পলাতক

editor
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ণ
হবিগঞ্জে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার : দেবর পলাতক

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহরতলীর পইল উত্তরপাড়া এলাকা থেকে আমল চান (৩৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। আমল চান ওই এলাকার সবজি ব্যবসায়ী সিতু মিয়ার স্ত্রী।

Manual5 Ad Code

জানা যায়, রবিবার বিকেলে আমল চানের দুই ছেলে পইল নতুন বাজারে তাদের বাবার কাছে যায় ঘরের বাজার আনতে। এরপর বিকেল ৬টার দিকে বাড়িতে ফিরে তারা ঘরের ভেতর খাটের ওপর তাদের মায়ের গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি স্থানীয়দের অবগত করলে পুলিশকে খবর দেয়া হয়।

স্থানীয়দের ধারণা, নিহতের স্বামী সিতু মিয়া ও তার ভাই কদর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ছিল। বেশ কয়েকবার তাদের মধ্যে ঝাগড়া হয়েছে। ধারণা করা হচ্ছে এরই জেরধরে হত্যাকান্ডটি সংগঠতি হয়ে থাকতে পারে।

Manual1 Ad Code

ঘটনার পর থেকে তার দেবর কদর আলী পলাতক রয়েছেন।

এ ব্যাপারে সদর থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, পারিবারিক বিরোধের জের ধরে হত্যাকান্ড সংঘটিত হয়েছে। ওই নারীর ছোট দেবর কদর আলী তাকে খুন করেছে বলে ধারণা করা হচ্ছে।

Manual2 Ad Code

তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code