প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় উপদেষ্টা পরিষদের ধন্যবাদ পেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় উপদেষ্টা পরিষদের ধন্যবাদ পেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে ধন্যবাদ দিয়েছে উপদেষ্টা পরিষদ।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Manual4 Ad Code

বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Manual3 Ad Code

প্রেস সচিব জানান, ডাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে হওয়ায় উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠকে নেপালের পরিস্থিতি নিয়েও জানানো হয়। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিমানবাহিনী একটি বিশেষ বিমান দিয়েছে। আমরা আশা করছি আজকেই বাংলাদেশিরা ফেরত চলে আসবেন। আর নেপালের বিমানবন্দর আংশিক চালু হয়েছে। নেপালে আমাদের অ্যাম্বাসি বাংলাদেশিদের দেখভাল করছে।’

শফিকুল আলম বলেন, ‘কিছু কিছু মেডিকেল কলেজে মানসম্পন্ন শিক্ষকের সংকট আছে। মেডিকেল কলেজে শিক্ষার মান যাতে আরও উন্নত হয়, যারা অবসরে গেছেন তাদের কীভাবে সংকটের জায়গাগুলোতে পুনরায় নিয়ে আসা যায়, সেই বিষয়ে আলাপ করা হয়েছে।’

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code