শিগগিরই জুলাই সনদ সই করবে রাজনৈতিক দলগুলো, আশা প্রধান উপদেষ্টার
শিগগিরই জুলাই সনদ সই করবে রাজনৈতিক দলগুলো, আশা প্রধান উপদেষ্টার
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
স্টাফ রিপোর্টার:
দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য।
বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে আলোচনা করেন।
Manual5 Ad Code
ড. ইউনূস পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। জবাবে শেহবাজ শরিফ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের দুর্যোগ এখন আরও ঘন ঘন ও ভয়াবহ আকারে দেখা দিচ্ছে।
Manual1 Ad Code
প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে। তিনি আশা করেন, জাতীয় ঐকমত্য কমিশনসহ ১১টি জাতীয় কমিশনের প্রস্তাবিত সংস্কার বাংলাদেশে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের পথ সুগম করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই ‘জুলাই সনদ’ স্বাক্ষর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য।
সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিকল্প পথ নিয়েও বৈঠকে মতবিনিময় হয়। বৈঠকের এক পর্যায়ে শেহবাজ শরিফ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ড. ইউনূসকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানান।
Manual2 Ad Code
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।