প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শিশু ধর্ষণ : তানভির গ্রেফতার

editor
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ণ
শিশু ধর্ষণ : তানভির গ্রেফতার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি তানভীরকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া তানভির তাহিরপুরের পাটাবুকা গ্রামের তাজুল হকের ছেলে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে গ্রেফতার হওয়া তানভিরকে আদালতে পাঠানো হবে। এরআগে সোমবার (৩ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে তাহিরপুর থানাধীন সুলেমানপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হবে র‌্যাব জানায়।

র‌্যাব জানায়, গত ১২ অক্টোবর বিকালে ভিকটিম একই গ্রামের তার পাশের বাড়ির তানভিরের বসতঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় চাচাতো ভাইয়ের বসতঘরে নিয়ে ভিকটিমের মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের বাবা তাকে কোথাও দেখতে না পেয়ে ডাকাডাকি করলে ভিকটিম বিবাদীর চাচাতো ভাইয়ের বসতঘর থেকে জবাব দেয়। পরে ভিকটিমকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান তিনি।

Manual4 Ad Code

এসময় গ্রেফতার হওয়া তানভির পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code