প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

editor
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

Manual6 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) রাতে তার বাড়ি সুজাতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল হক জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সুজাতপুর গ্রামের মৃত ফাজিল মিয়ার ছেলে।

Manual8 Ad Code

তিনি জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা ও ৩টি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন রয়েছে। জামালগঞ্জ থানায় একটি নাশকতার মামলার আসামি হিসেবেও আব্দুল হকের নাম রয়েছে। যা বর্তমানে চার্জশীটের জন্য সুনামগঞ্জ সিআইডি পুলিশে তদন্তাধীন রয়েছে।

Manual4 Ad Code

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ শ.ম কামাল হোসেইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর থানার নাশকতার একটি মামলায় আব্দুল হককে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code