প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

সীমান্তে বৃদ্ধকে ‘হত্যা করে লাশ নিয়ে গেছে’ বিএসএফ

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
সীমান্তে বৃদ্ধকে ‘হত্যা করে লাশ নিয়ে গেছে’ বিএসএফ

Manual5 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বাল্লা স্থলবন্দরের পশ্চিম দিকে জহুর আলী (৬০) নামে এক বৃদ্ধকে হত্যা করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বিরুদ্ধে। হত্যার পর ওই ব্যক্তির মরদেহও তারা নিয়ে গেছে। লাশ দেশে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে বিজিবি ও পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) মো. নুর আলম। জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে।

Manual5 Ad Code

নিহতের স্বজনদের বরাত দিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরী বলেন- জহুর আলী ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। ৩ দিন আগে তিনি বাড়িতে আসেন। আসার সময় তিনি বেশ কিছু লুঙ্গি সাথে করে নিয়ে আসে। সোমবার বিকেলে তিনি বাড়ির পার্শ্ববর্তী নালুয়া বাগানে যান। এসময় তিনি তার পরিবারের সদস্যদের বলে যান- লুঙ্গিগুলো বিক্রি করে বাড়ি ফিরবেন। কিন্তু আর ফিরেননি। মঙ্গলবার সকালে খবর পাওয়া যায়- বিএসএফ-এর হাতে তিনি নিহত হয়েছেন।

Manual5 Ad Code

স্থানীয়রা বলছেন- সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। এরপর তাকে গুলি করে অথবা পিটিয়ে হত্যা করে। মরদেহ এখনো তাদের কাছে রয়েছে।

Manual4 Ad Code

তারা বলেন- জহুর আলী একজন ভালো ও বয়স্ক মানুষ। তাকে কেন এমনভাবে হত্যা করা হলো তা বোধগম্য নয়। আমরা এই হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচারসহ সকল সীমান্তহত্যা বন্ধ চাই।

Manual2 Ad Code

চুনারুঘাট থানার (ওসি) মো. নুর আলম বিকাল ৩টায় বলেন- ওই বৃদ্ধকে বিএসএফ মেরেছে বলে জানতে পেরেছি। বিজিবিকে সাথে নিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code