প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কমলগঞ্জে ২ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ আটক ২

editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ণ
কমলগঞ্জে ২ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ আটক ২

Manual1 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা:
কমলগঞ্জে বিশেষ অভিযানে অবৈধ ২ হাজার প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০)।

Manual3 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা টু মুন্সিবাজার রোডে একটি প্রাইভেট কার তল্লাশি করে অবৈধ পথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি অরিস ব্র‍্যান্ডের ২ হাজার প্যাকেটে মোট ৪০ হাজার শলাকা সিগারেট এবং টয়োটা ব্র‍্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এঘটনায় আটককৃত দুই জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code