প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি বিএনপির ও সম্পাদক আ.লীগের

editor
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি বিএনপির ও সম্পাদক আ.লীগের

Manual1 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আবদুল হক ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী (উজ্জ্বল) জয়ী হয়েছেন। গতকাল রোববার জেলা আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

এ নির্বাচনে ৩৮৮ জন আইনজীবী ভোট দিয়েছেন। ভোট গণনা শেষে গতকাল রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করা হয়।

Manual3 Ad Code

সভাপতি পদে নির্বাচিত আবদুল হক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নির্বাচনে জয়ী অন্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম মাহবুবুল হাছান তালুকদার, নির্বাহী সদস্য পদে মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ ছাইদুর রহমান তালুকদার, আফিজ মিয়া, রজত কান্তি সরকার ও জুলহাস মিয়া।

Manual8 Ad Code

বিনা প্রতিদ্বিন্দ্বতায় নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি আজাদুল ইসলাম, সহসভাপতি আবু বকর, সহসাধারণ সম্পাদক যুবায়ের আবেদীন, অর্থ সম্পাদক মহসিন রেজা মানিক, পাঠাগার সম্পাদক মুশফিকুর রহমান পীর, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আকিক মিয়া ও মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার রেখা।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী ছৈইল মিয়া, কামাল হোসেন ও জমির উদ্দিন।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code