প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০১:৩৭ অপরাহ্ণ
বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

Manual5 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারাবাজার ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ফুসকা, চিনি, গরু, কয়লা, মেহেদী ও মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।

Manual6 Ad Code

বিজিবি জানিয়েছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জের চিনাউড়া সীমান্তের মালাইগাঁও এলাকা থেকে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের আড়াই হাজার পিস ভারতীয় ওষুধ জব্দ করে তারা।

Manual8 Ad Code

এ ছাড়া আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে ডলুরা, চিনাকান্দি, বালিয়াঘাটা, পেকপাড়া এবং টেকেরঘাট সীমান্ত থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা, চিনি, গরু, কয়লা, মেহেদী এবং মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এসব অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের (সুনামগঞ্জ) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান- সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছেন।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code