প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

দলবেঁধে তরুণীর সর্বনাশ : মূল হোতা গ্রেফতার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ণ
দলবেঁধে তরুণীর সর্বনাশ : মূল হোতা গ্রেফতার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
নবীগঞ্জ উপজেলায় সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়া (৩২) নামে প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ।

১১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৯টার দিকে র‌্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার আউশকান্দি পয়েন্ট এলাকা থেকে সফর মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সফর মিয়া উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও নবীগঞ্জ থানার মামলা নং-০৫ এর পলাতক প্রধান আসামী।

Manual1 Ad Code

পুলিশ জানায়- গত ৬ ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়াকে প্রধান আসামী করে নবীগঞ্জ থানার মামলা নং-০৫ দায়ের করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আউশকান্দি পয়েন্ট এলাকায় অভিযান চালায় র‌্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশ। অভিযানে সফর মিয়াকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code