প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

কুলাউড়ায় গাঁজা সেবন করতে গিয়ে জেলে গেলেন ৫ জন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ণ
কুলাউড়ায় গাঁজা সেবন করতে গিয়ে জেলে গেলেন ৫ জন

Manual4 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় গাঁজা সেবন ও বহনের দায়ে পাঁচ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন তাদের এ দণ্ড দেন।

Manual3 Ad Code

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মো. রাজু মিয়া, জুনেদ আহমদ, মো. সেলিম, বিধু মালাকার ও নাজির আহমদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। এ সময় গাঁজা সেবন ও বহন করার অপরাধে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

তারমধ্যে দুইজনকে ৫ দিন করে এবং তিনজনকে ৩ দিন করে এই সাজা দেওয়া হয়।

Manual3 Ad Code

অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কাকণ রাজ জয় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code