প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

জগন্নাথপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ
জগন্নাথপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

Manual6 Ad Code

জগন্নাথপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। অটোরিকশার (সিএনজি) চালকসহ ৭ জন আহত হয়েছেন।

Manual5 Ad Code

বুধবার বেলা ২টার দিকে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনাটি ঘটে। নিহত রাকেশ রায় (৭০) হবিগঞ্জ সদর থানার উমেদ নগর গ্রামের মৃত রায় মোহন রায়ের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার বেলা ২টার দিকে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর অংশের গন্ধবপুর শেখ পাড়া মার্কেটের সামনে যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা অটোরিকশা মিশুক এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি যাত্রী হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানার উমেদ নগর গ্রামের মৃত রায় মোহন রায়ের ছেলে রাকেশ রায় (৭০) ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।

Manual8 Ad Code

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code