ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সাব্বির আহমেদ (২৫) উপজেলার ইসলামপুর গ্রামের লিলু মিয়ার ছেলে ।
Manual6 Ad Code
গঙ্গাপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য সুমন আহমেদ জানান, আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সাব্বিরের লাশ তার প্রতিবেশী খালিক মিয়ার বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
Manual5 Ad Code
এসময় তারা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পরাগ রায় জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।
Manual7 Ad Code
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান খান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানানো হবে।