প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জের সাবেক এমপি দুদিনের রিমান্ডে

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০১:১৩ অপরাহ্ণ
হবিগঞ্জের সাবেক এমপি দুদিনের রিমান্ডে

Manual1 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

Manual6 Ad Code

এরআগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই হবিগঞ্জ শহরে আন্দোলনকারীদের ওপর হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলায় মরম চান নামের এক ব্যক্তি আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন।সরকারপক্ষের আইনজীবী নুর ইসলাম আসামিকে রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code